সৎ ব্যক্তিকে নির্বাচিত করা না হলে উন্নয়ন হবেনা : বিশ্বনাথে এমপি মোকাব্বির
সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেছেন, সৎ ব্যক্তিকে নির্বাচিত করা না হলে এলাকার উন্নয়ন হবেনা। রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময়কালে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামাবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
দেড় কিলোমিটর কাচা সড়ক পাকাকরনের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিলো বৈষম্য থেকে মুক্তি, অধিকার আদায়ে ও কল্যাণমূখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এখনো দেশের মানুষ নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক ফয়েজ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী মো. আজম খান, জালালাবাদ টিচার্স টেনিং সেন্টারের প্রিন্সিপাল প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি ও সৎপুর কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারী জমির উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন, লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, সাবেক মেম্বার ফয়ছল আহমদ, স্থানীয় মেম্বার পংকজ বিহারী দাশ, বখতিয়ার হোসেন ও সমাজসেবক আশুতুষ চক্রবর্তি। এর আগে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী মতিউর রহমান।
ডেসিস/জকে/ ০৪ সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh