বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট নাসির খান চেয়ারম্যান নির্বাচিত
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দকালে তাকে বেসরকারিভাবে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো শিক্ষাবিদ অধ্যক্ষ ড. এনামুল হক সর্দারের। এজন্য তিনি ঘোষণা দেওয়ার পাশাপাশি মনোনয়নপত্র কিনেছিলেন।
তবে, শেষ পর্যন্ত নাসির উদ্দিন খান জমা দিলেও ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র জমা দেননি।
ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
ডেসিস/ জেকে/ ২৬সেপ্টেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh