সিলেটে বিধবা নারীকে ধর্ষণ ও নবজাতক হত্যা, ইউপি সদস্য গ্রেপ্তার
বিধবা নারীকে ধর্ষণ ও তার নবজাতক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেটের জৈন্তাপুরের ফখরুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১ অক্টোবর) নবজাতক হত্যা ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আর এঘটনায় মাটিচাপা দেওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওইদিন বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানাগেছে।
গ্রেপ্তার ফখরুল নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিও।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, ফখরুল মেম্বারের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, ধর্ষণ ও নবজাতক হত্যাসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার গোয়াবাড়ি গ্রামে গত বছর মুজিববর্ষের উপহারের ঘর পান গ্রামের ৩৫ বছর বয়সী এক বিধবা নারী। আট বছর বয়সী এক ছেলেকে নিয়ে প্রথমে বাবার আশ্রয়ে এবং পরে সরকারি ঘরে বসাবাস শুরু করেন ওই নারী।
এরই সুবাদে ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ইউপি সদস্য ফখর।
এক পর্যায়ে অন্ত:সত্তা হয়ে পড়েন ওই নারী। শুক্রবার ভোরে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে ফখরুল নবজাতক শিশুটিকে গলাটিপে হত্যা করে স্থানীয় সইদুরের বাড়ির পাশে মাটিচাপা দেন। সাইদুরের মা বিষয়টি দেখে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন।
ডেসিস/জেকে/১ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh