শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৭ ০৮:২২:৪০


বিশ্বনাথ ‘ডেফোডিল’র ১৬ বছর পূর্তি উদযাপন

বিশ্বনাথ ডেফোডিল’র ১৬ বছর পূর্তিতে কেক কাটছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের ১৬ পূর্তি পালন করা হয়েছে।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই বর্ষপূর্তি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে সামাজিক সংগঠন ডেফোডিল এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছেন। আগামি দিনেও সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন তিনি।

সংগঠনের সভাপতি এমদাদুর রহমান নাঈমের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক পাভেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সংগঠনের উপদেষ্ঠা আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, আব্দুর রুফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুবলীগ নেতা শাহ আলম খোকন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ-পিয়ার।

এসময় ডেফোডিল এসোসিয়েশনের সহ-সভাপতি সাহেদ আহমদ প্রিন্স, আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক বিজয় দে, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, সহ-সাংগঠনিক শাহজাহান আলী, অর্থ সম্পাদক সৌমিত্র ধর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয়, সহ-শিক্ষা সম্পাদক মিজানুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশাহিদ আলী, সদস্য রাহেল মিয়া, আল-তাহমিদসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জকে/ ৭ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code