শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-০৯ ১০:০১:১১


বর্জ্রপাতে স্বামী মৃত্যুর পরদিন শোকে মারা গেলেন স্ত্রীও

প্রতিকী ছবি

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামী মারা যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেগুন বেগম (৩০) নামের এক নারী। এর প্রায় ১৫ বছর আগে কামরুল ও সেগুনের বিয়ে হয়। তাদের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। 

তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামরুল ইসলাম কালার সহধর্মিনী। রোববার (৯ অক্টোবর) সকালে স্বামীর শোকে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ঘোষণা করেন।

এর আগে শনিবার (৮ অক্টোবর) ভোরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বর্জপ্রাতে তার স্বামী কামরুল (৪০) মারা যান।

সেগুন বেগমের বাবা আকরম আলী গণমাধ্যমকে বলেছেন, স্বামীর মৃত্যুর শোকে ভেঙে পড়ে সেগুনও বেগমও রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।



ডেসিস/জেকে/ ৯ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code