বিশ্বনাথের লেচু মিয়া স্কুল এন্ড কলেজে ঈদে মিলাদুন্নবী.স. প্রতিযোগীতা
সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উদযাপন করা হয়েছে।
১২ই রবিউল আওউয়ালের দিবসটির তাৎপর্য্য নিয়ে আলোচনা সভার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এর পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। রোববার (৯ অক্টোবর) স্কুল মিলনায়তনে ওই মাহফিল ও প্রতিযোগীতা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
বক্তব্যে তিন বলেন, আমাদের নবী করিম স. এর জীবনাদর্শের মতো প্রত্যেক মুসলামনের জীবন ও কর্ম হওয়া উচিত। সে লক্ষেই আমাদের এগিয়ে যেতে হবে।
প্রতিষ্ঠানের প্রিন্সপাল, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা ও উপজেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ, আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য-সচিব মাওলানা আহমদ আলী আনছারের যৌথ সপরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী তালুকদার মো. ফয়জুল ইসলাম, বিশ্বনাথ কামিল (এম.এ) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নেছার আহমদ, মাসিক অভিযাত্রিক’র সম্পাদক কবি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি এস.এম মনোয়ায় হোসেন, বিশিষ্ট লেখক মাওলানা মাহমুদুল হাসান এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন।
ডেসিস/জেকে/১০ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh