শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-১৩ ০৫:৩৮:২৭


মেয়র প্রার্থী মাওলানা শিব্বির আহমদের মতবিনিময়

মতবিনিময়ে বক্তব্য দিচ্ছেন মাওলানা শিব্বির আহমদ

সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনিত মেয়র পদপ্রার্থী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা ও জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজারস্থ তার নির্বাচনী কার্যালয়ে তিনি মতবিনিময় করেন।

বক্তব্যকালে মাওলানা শিব্বীর আহমদ বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ শহর হলেও, যথাযথ উন্নয়ন থেকে বঞ্চিত। তাই তিনি নির্বাচিত হলে পৌরবাসীর শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নতি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নির্ধারণ, বাসিয়া নদীসুরক্ষা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সুন্দর, পরিচ্ছন্ন, একটি মডেল পৌরসভা গড়ে তুলবেন।

এসময় মাওলানা শিব্বির আহমদের জন্য সকলের সহযোগীতা কামনা করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমির, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শামসুল ইসলাম।

সভায় প্রবাসী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফখর উদ্দিন আহমদ, বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সালেহ আহমদ রাজু, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম, জমিয়ত নেতা মাওলানা জিয়াউল হক, মাওলানা বিলাল আহমদ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বুরহান উদ্দিনসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ১৩ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code