সিলেট জেলা পরিষদের সদস্য হলেন বিশ্বনাথের অ্যাডভোকেট গিয়াস
সিলেট জেলা পরিষদ নির্বাচন-২০২২
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং বিশ্বনাথ ওয়ার্ডে ৭০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেনে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তিনি তার তালা প্রতীকে প্রতিদ্বন্ধী প্রার্থীর চেয়ে ৩৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। আর তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট পেয়েছেন ৩১টি।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার।
এর আগে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি মডেল হাইস্কুলে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ওই ওয়ার্ডে (বিশ্বনাথ) ১০৬ ভোটের মধ্যে ১০১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ডেসিস/জেকে/ ১৭ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh