চলে গেলেন ওসমনানী নগরের সেই প্রবাসী রফিকের স্ত্রী হোসনেয়ারাও
দীর্ঘ প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর হুসনেয়ারা বেগমও (৪৫) চলে গেলেন। তিনি সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় উদ্ধারের পর নিহত হওয়া প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার (১৯ অক্টোবর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে অজ্ঞাত কারণে একই পরিবারের মোট ৪জন মারা গেলেন।
এর আগে চলতি বছরের ২৫ জুলাই অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালের দ্বায়িত্বরত চিকিৎসক।
আর ঘটনার ১১ দিন পর হাসপাতালের আইসিইউতে মারা যান মেয়ে সামিরা ইসলামও। এ ঘটনার প্রায় ৩ মাস পর হুসনে আরা বেগমও চলে গেলেন না ফেরার দেশে।
হুসনে আরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন তার ভাই গোলাম মো¯Íফা। একই সাথে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিনও ।
ডেসিস/জেকে/ ১৯ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh