শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১০-২৪ ০৭:০৮:৫১


ঘুর্ণিঝড় সিত্রাং, সিলেট অঞ্চলও ঝুঁকিতে

ফাইল ছবি

আসছে শক্তিশালী ঘুর্ণিঝড় সিত্রাং। দেশের উপকূলীয় ১৯টি জেলার সঙ্গে সিলেট অঞ্চলও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (২৪ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়ে পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণি ড়ের প্রভাবে এই সময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

সোমবার বিকেল পর্যন্ত দেশের ১০৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পানি সমতল বেড়েছে ২১টিতে, কমেছে ৮৬টিতে আর অপরিবর্তিত রয়েছে ২টি পয়েন্টে।

অহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সিত্রাংয়ের আঘাতে দেশের উপক‚লীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম ও কক্সবাজারে এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এতে ওই ১৯ জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৩-০৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছাসে প্লাবিত হচ্ছে।


ডেসিস/জেকে/২৪অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code