চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর চাচাতো ভাই নিহত, আটক ১
জমি সক্রান্ত বিরুধের জের
সিলেটের বিশ্বনাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সৌদি ফেরত চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৮) নামের অপর চাচাতোভাই নিহত হয়েছেন।
তিনি উপজেলার চরচন্ডী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। হামলাকারী সৌদী প্রবাসী অপর চাচাতো ভাই নুরুল আমিন (৪০) পাশের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনারদিন রাতে চরচন্ডী থেকে ক্যলাণ পুরের সুন্দর আলী নামের একজনকে আটক করেছে পুলিশ।
আর এ ঘটনা নিয়ে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষে নারীসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, নিহতের বড়ভাই বদরুল ইসলাম (৩৫), ছোটভাই ফখরুল (২৪) ও তার চাচী কমরুন নেছা (৪৫), প্রতিপক্ষের নুরুল আমিন (৪০), তারবড় ভাই নুর ইসলাম (৫০) ও ভাতিজা সেবুল (২৫)।
জানাগেছে, নিহতের অপর চাচা আবদুল আজিজ মুন্সি ও নুরুল আমিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মঙ্গলবার সৌদি থেকে চাকু ক্রয় করে নিয়ে বাড়ি ফিরেই সাইফুলকে ডেকে ছুরিকাঘাত করে।
এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৬জন আহত হন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, জমি-জমা সক্রান্ত বিরুধে সাইফুল নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ডেসিস/জেকে/২৬ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh