বিশ্বনাথে মোবাইল মার্কার বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষ দিনে বিএনপি নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী মুমিন খান মুন্নার মোবাইল মার্কার সমর্থনে শেষ পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোর) দুপুরে পথসভা ও প্রচার মিছিলে সহ¯্রাধিক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রচার মিছিলে মোবাইল, মোবাইল স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর শহর।
এর আগে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে জনসভায় যোগ দেয়।
প্রচার মিছিলের আগে শেষ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মুমিন খান মুন্না। বক্তব্যে তিনি বলেন বর্তমানে বিশ্বনাথ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিনত হয়েছে।
সঠিক নেতৃত্বের অভাবে পৌরসভায় উন্নয়ন তরান্বিত হচ্ছে না। তাই উন্নয়নের স্বার্থে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুণ।
পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি গৌছ আলী, নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কদর আলী, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ক্রীড়া সম্পাদক সাবুল মিয়া, সহ ক্রীড়া সম্পাদক তুলাই মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ।
প্রচার মিছিলে বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় সহা¯্রাধিক সমর্থক ও ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,, আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।
ডেসিস/জেকে/ ৩১ অক্টোবর ২০২২ইং

IT Factory Bangladesh