শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১১-০৫ ০৯:৪২:১৮


আজীবণ মানুষের কল্যাণে কাজ করতে চাই, পৌর মেয়র মুহিব

সংবর্ধনা সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র মুহিব

সিলেটের বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেছেন, কারণ আজীবণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে তাঁর সম্মাণে মরহুম হাজী তোতা মিয়ার বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য পৌরসভার নবনির্বাচিত মেয়র মুহিবুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের জন্য কিছুনা-কিছু করতে পরেছি বলেই পৌরসভার বাসিন্দারা ভোট দিয়েছেন এবং বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। তাই বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে উপহার দিতে মৃৃত্যুর আগ-মুহুর্ত পর্যন্ত অনিয়ম-দুর্ণীতির বিরুদ্ধে লড়াই করে যাব।

গ্রামের মুরব্বী শফিকুর রহমানের সভাপতিত্বে ও ধারাবাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, প্রাক্ষণ শিক্ষক নিশি কান্ত পাল, মুরব্বী আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূরুল হক ও আব্দুল মান্নান।

এর আগে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ছালেহ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম।


ডেসিস/জেকে/৫ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code