সিলেটে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট শহরের পাঠানটুলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হচ্ছেন স্বামী রিপন দাস ও স্ত্রী শিপা তালুকদার। রোববার (৬ নভেম্বর) সকালে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
রিপন দাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে। আর তার স্ত্রী শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে।
পুলিশ জাানয়, ওইদিন সকালে ঘরের ভেতর থেকে তাদের ছোট্র মেয়ের কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন বাসার অন্যান্যরা। এসময় অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন।
এরপর সকাল ১১টারদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাদা দুই কক্ষ থেকে স্বামী-স্ত্রী দু’জনের মরদেহ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, এডিসি গৌতম দেবসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।
তবে, কি কারণে ওই দম্পতি এঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তারা।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
ডেসিস/জেকে/ ৬ নভেম্বর ২০২২ইং

IT Factory Bangladesh