শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-১০ ০৬:০৬:১২


সিলেটে বিএনপি নেতা কামাল হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

ফাইল ছবি বিএনপি নেতা কামাল

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম কামাল হত্যা মামলায় আরও ২আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দু’জনই কামাল হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দু’জনের একজন হলেন, মিশু আর অন্যজন হলেন মনা।

মিশু সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার বাসিন্দা আর মনা গোয়াইপাড়া এলাকার বাসিন্দা। এরা দুজন কামাল হত্যা মামলার ৪ ও ৬ নাম্বার আসামি।

র‌্যাব-৯’র গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান আল-আলম জানান, বুধবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালি বাজারের একটি বাড়ি থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে কুটি মিয়া নামে কামাল হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেটের বিমানবন্দর থানার পুলিশ।

তারও আগে গত রোববার (৬ নভেম্বর) রাতে নগরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম কামাল। তবে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা সংক্রান্ত বিরোধে বিএনপির ওই নেতাকে খুন করা হয়েছে।

এরআগে এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়য়েছে, বিশ্বনাথের লামাকাজি এলাকার আজিজুর রহমান সম্রাট, মোহাম্মদ হাফিজ, আম্বরখানা বড়বাজার এলাকার শাকিল আহমদ, বাদাম বাগিচা এলাকার মিশু, গুয়াইপাড়া এলাকার কুটি মিয়া, মনা, বিশ্বনাথের আব্দুল আহাদ, খাদিম দাসপাড়ার মৃত্যুঞ্জয় বিশ্বাস, সদর উপজেলার রায়েরগাওয়ের আশরাফ সিদ্দকী ও লালারগাওয়ের রুহুল আমিন শাওনকে।


ডেসিস/জেকে/ ১০ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code