রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২৬ ০৮:৫১:৫৬


সিলেটর কিনব্রিজের পাশে আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে : ড. মোমেন

ফােইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজটি পুরনো হয়েগেছে। যানজট তো লেগেই থাকে তারওপর আবার পারাপারের জন্য জনসাধারণকে বেশ ঝুঁকি নিতে হয় এবং গাদাগাদি করে পারাপার হতে হয়।

সেজন্য ঐতিহ্যবাহী ওই কিনব্রিজের পাশে আরেকটি সেতু নির্মান করা হবে। ব্রিজ নির্মাণের পরিকল্পনা সম্পন্ন করে তা মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেটে প্রায় ৭২৮ কোটি টাকা ব্যয়ে ‘কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোটর্’ সড়ক চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্রিটিশ আমলে সুরমা নদীর উপর লোহার কাঠামোর দৃষ্টিনন্দন কিনব্রিজ নির্মাণ করা হয়। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন অসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’।

প্রায় ৯দশক ধরে সচল সেতুটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর প্রথম ব্রিজ। এর দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ফুট।

মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ১৯৭৭ সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফা সংস্কার করেছিল। এরপর আর বড় ধরনের সংস্কার হয়নি। ফলে জরাজীর্ন হয়ে পড়েছে এই সেতুটি।

চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-১ আসনের তৎকালীন সাংসদ ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কিনব্রিজ ভেঙে এই স্থানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। তবে, সে সমসয় ঐতিহ্য হিসেবে কিনব্রিজটি না ভাঙার দাবি উঠেছিলো। এরপর তারপর ঝুলুলন্ত সেতু নির্মাণ প্রকল্পও আটকে যায়।


ডেসিস/জেকে/২৬ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code