রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-০৪ ১১:৪৯:১৫


মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রীও কাজ করছেন : পররাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে নিজের ঘর থেকে আন্দোলন শুরু করতে হবে।

যত দিন যাচ্ছে প্রতিটি পরিবারে মাদক ঢুকে যাচ্ছে। তাই সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে। মাদকমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ করে যাচ্ছেন।

পাশাপাশি আইনশৃঙ্খলাবাহীনিও জিরো টলারেন্সে আছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা মাদকমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।

রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরে মানস আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানস’র প্রতিষ্ঠাতা ও সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান।

উপস্থাপিকা আয়শা মুন্নী ও শিক্ষক হিমাংশু রায় হিমেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী। এরপর বিশ্বনাথের বিভিন্ন দাবি জানিয়ে মানপত্র পাঠ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সমর কান্তি দে।


ডেসিস/জেকে/ ৪ ডিসেম্বর ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code