শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১২-০৫ ০৪:৩০:২৭


সকলকে সঙ্গে নিয়ে বিশ্বনাথের উন্নয়নে কাজ করবো : মেয়র মুহিবুর রহমান

বিশ্বনাথ পৌরসভার দায়িত্ব গ্রহণ করছেন মেয়র মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথ পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের কার্যনির্বাহী সভাপতি মোকাব্বির খান।

বক্তব্যে তিনি বলেন, মুহিবুর রহমান সাবেক দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান। তিনি বিশ্বনাথ উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর যেভাবে বিশ্বনাথের অবকাঠামোগত উন্নয়ন করেছিলেন সেভাবেই পৌরসভার উন্নয়ন করবেন।

তিনি সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে ছিলেন এখনও আছেন। তাই বিশ্বনাথ পৌরসভার উন্নয়নে একজন এমপি হিসেবে সকল প্রকার সহযোগীতা করা হবে।

দায়িত্ব নেওয়ার পর সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান তার বক্তব্যে বলেন, সকলকে সঙ্গে নিয়ে বিশ্বনাথ পৌরসভার উন্নয়নে কাজ করা হবে।

আর টেকসই উন্নয়নের মাধ্যমে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও পৌরসভার উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, সিলেট জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন এসিল্যান্ড আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সংরক্ষিত নারী  সদস্য রাসনা বেগম, কাউন্সিলর রফিক হাসান, জহুর আলী, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান লিলু, সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ ও সাইফুল ইসলাম বেগ।


ডেসিস/জেকে/ ৫ ডিসেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code