সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্রে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঘটনার সূত্রপাত হয়ে রাত সাড়ে টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
পুলিশ সূত্রে জানাগেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন শুক্রবার বিকেলে কর্মিসভা ডেকেছিলেন। এতে অন্য একটি বলয়ের নেতা-কর্মীরা সভা আয়োজন না করতে বলছিলেন। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টারদিকে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, আমাদের কর্মীসভা চলাকালে ছাত্রলীগের আদর্শবিরোধী কয়েকজন হামলার চেষ্টা করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করেছে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। দুই পক্ষ ঢিল ছোড়াছুড়ি করছে। নেতাদের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডেসিস/জেকে/০৬ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh