সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ
সিলেটের বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি বিশ্বনাথের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলানির্বাহী অফিসার নুসরাত জাহান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, ইউপি সদস্য শানুর হুসাইন, সদস্য লাল মিয়া, চমক আলী, প্রতাপ পাল, নেপাল চন্দ্র দে, দিলারা বেগম, তাজুল ইসলাম, বাবুল মিয়া, নূরআলী, আওয়ামী লীগ নেতা আহমেদ শরীফসহ আরও অনেকে।
ডেসিস/জেকে/৯জানুয়ারি ২০২৩ ইং

IT Factory Bangladesh