শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-১৪ ১২:৫৩:১৯


বিশ্বনাথের বরুণী মাদরাসার ৮জনকে পাগড়ি ও ৭৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

জামেয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী মাদরাসার ২৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

সমোমলনে পাগড়ি পরাচ্ছেন অতিথিরা

বিশ্বনাথের ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী’ মাদরাসার ২৯তম ইসলামি মহা-সম্মেলন সম্পন্ন করা হয়েছে। সম্মেলনে হিফয সম্পন্নকারী ৮জন ছাত্রকে পাগড়ি এবং বৃত্তিপ্রাপ্ত ৭৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) মাদ্রাসা মাঠে সকাল ১০ থেকে মধ্যরাত পর্যন্ত ২৯তম ওই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।ওই সম্মেলনে তাদেরকে পাগড়ি ও পুরস্কার প্রদান করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা আরজুমন্দ আলী লন্ডন ইক্বরা একাডেমীর প্রিন্সিপাল হযরত মাওলানা মঈনুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছানাহর আলী ও আলহাজ্ব সাজিদ আলী মেনন।

সম্মেলনে মাদরাসার আয় ব্যয় হিসাব তুলে ধরে বক্তব্য দেন ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী’ মাদরাসার প্রিন্সিপাল ও লন্ডনের সাহাবা একাডেমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন।

এসময় তিনি বলেন, মাদরাসার উন্নয়নের জন্য ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ২কোটি ৬০ লাখ টাকা প্রযোজন। এজন্য দেশি ও বিদেশী সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন লন্ডনের শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া। বয়ানকালে তিনি বলেন, ইমান ও আমলের সঙ্গে সকল মুসলমানদেরকে জীবন যাপন করতে হবে এবং একই আমলের সঙ্গে পরলোকও গমন করতে হবে।অতএব আল্লাহ ও আল্লাহর রাসুলের নৈকট্য লাভে আমাদের সকল মুসলমানদের দ্বীনের খেদমতে এগিয়ে আসতে হবে।

‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী’ মাদরাসার শিক্ষা-সচিব হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, শিক্ষক মাওলানা বশির আহমদ ও মাওলানা নুরুল ইসলামের যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন ঢাকার হযরত মাওলানা মুফতি নুমান ক্বাসিমী, ল্ডনের ড. মাওলানা আশরাফ মাক্বদাম, শাহবাগ মাদরাসার মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, পর্তুগালের মসজিদে হামযার খতিব মাওলানা ইদ্রিস খান, হাড়িকান্দি মাদরাসার মুহতামীম মাওলানা ওলীউর রহমান, ঢাকার মাওলানা মুহাম্মদ জামী ও মাওলানা ফারুক আহমদ।


ডেসিস/জেকে/ ১৪ জানুয়ারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code