বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র প্রথম বিতর্ক শুরু হচ্ছে বৃহস্পতিবার
প্রবাসী পৃষ্টপোষকতায় এই প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে আগামি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিতর্ক প্রতিযোগীতা।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষে উপজেলার ৮ইউনিয়নের ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগীতা।
আর পৃষ্টপোষক, উদ্যোক্তা ও বিচারক মন্ডলী মিলে এই প্রতিযোগীতার নাম দিয়েছেন ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন’।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগীতার বিষয়টি জানালেন ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ নামের সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
বিশ্বনাথ পুরান বাজারের এম. মজনু ফেরামের অফিসে কক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সার্সিং মেরিটস’ এই শ্লোগাকে সামনে রেখে কিউরিয়াস ফর ট্যালেন্ট প্রতিষ্ঠা করা হয়।
যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি এম.মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনুর পৃষ্টপোষকতায় প্রথমবারের মতো বিশ্বনাথে অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগীতা।
এতে অংশ নেবে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
আর ২য় রাউন্ড ও সেমি ফাইনাল শুরু হবে ২৮ জানুয়ারী এবং পরবর্তিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংবাদ-সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, লেখক ও কবি সাইদুর রহমান সাঈদ, সংগঠনের সহ-সভাপতি ও একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক . ফখর উদ্দিন, বিয়াম ল্যাবরেটোরি স্কুলের অধ্যক্ষ মনিকাঞ্চন চৌধুরী, সাধারণ-সম্পাদক ও চান্দভরাং উচ্চ-বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল মুমিন মামুন, সদস্য ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী এবং দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সমীর কান্তি দে।
ডেসিস/জেকে/১৭ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh