শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-২৮ ০৮:১৩:৩৪


সিলেট সংবাদের প্রকাশক মোহাব্বত শেখ অসুস্থ, দোয়া কামনা

ছবি মোহাব্বত শেখ

‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক, যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি বিশ্বনাথের  দশপাইকা গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মোহাব্বত শেখ গত ৩দিন ধরে অসুস্থ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে যুক্তরাজ্যের নরইউইচ শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এরপর অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে তার হার্টের রোগ শনাক্ত করা হয়।

এরপর শনিবার (২৮ জানুয়ারি) সফল অস্ত্রপাচারের মাধ্যমে তার হাটে একটি রিং প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।

মোহাম্মদ মোহাব্বত শেখের জন্য দেশ ও বিদেশের যারা দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একই সঙ্গে তার রোগমুক্তির জন্য দেশ-বিদেশে অবস্থানরত সবার প্রতি তিনি ও তার পরিবার এবং ‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের দোয়া কামনা করেছেন।


ডেসিস/জেকে/২৮ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code