শিক্ষানুরাগী মোহাব্বত শেখ’র সুস্থতা কামনায় বিশ্বনাথের চাউলধনী স্কুলে দোয়া মাহফিল
‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মোহাব্বত শেখ’র সুস্থতা কামনা করে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউধলনী স্কুল এন্ড কলেজে মিলােদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে চাউধলনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে চাউধলনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটি, শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দশপাইকা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা হোসাইন মোহাম্মদ সাইফুল্লাহ।
মিলাদ ও দোয়া মহাফিলে চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তাবয়ন কমিটির কোষাধ্যক্ষ মো. আমির আলী, স্কুলের প্রধান শিক্ষক মো. আনহার আলী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক শফিক আহমদ-পিয়ার, আব্দুস সামাদ আজাদ, মোশাহিদুল ইসলাম, মো. জমির আলী, মো. আবু সাঈদসহ স্কুলর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৩০ জানুয়ারি ২০২৩ইং

IT Factory Bangladesh