শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-৩১ ০৭:৫২:৫০


সিলেট পাসপোর্ট অফিস থেকে ৪ দালাল গ্রেপ্তার

প্রতিকী ছবি

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রশাসন পাসপোর্ট অফিসে এ অভিযান চালান।

এসময় রাজু আহমদ (৪০), কিরন দেবনাথ (৫৬), আব্দুল মতিন (৫০) ও পিয়াস মিয়াকে (২৪) আটক করা হয়। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯ এর একদল সদস্য। মামলা দেয়ার পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার। এসময় তার সঙ্গে ছিলেন র‌্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র‌্যাবের একটি দল।

সিলেট জেলা প্রশাস সূত্র জানায়, সিলেট পাসপোর্ট অফিসে মানুষের দীর্ঘদিনের হয়রানি ও ভোগান্তি লাঘবে এই অভিযান চালানো হয়।


ডেসিস/জেকে/৩১ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code