শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-০৭ ০৫:০৫:৫৫


বিশ্বনাথে দিশারি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অবহিতকরন সভায় সবাপতির বক্তব্য রাখছেন ইউএনও নুসরাত জাহান

সিলেটের বিশ্বনাথে উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী ও কিশোরীদের নেতৃত্বের অগ্রগতির জন্য দিশারি প্রকল্পের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

‘টেকদা ফার্মাাসিউািটক্যাল কোম্পানী লিমিটেড জাপান’র অর্থায়নে ‘পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ লিড সংস্থার সহযোগিতায় ‘ফ্রেসন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফাইভিডিবি)’ ও দিশারি প্রকল্প’ বিশ্বনাথ উপজেলায় এ অবহিতকরণ সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের কারণে সীমিত সুযোগ সম্পন্ন জনগোষ্টির দুর্যোগ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির জন্য তথ্য, উপকরণ কৌশল ও যোগাযোগের মাধ্যমে নায্য স্বাস্থ্যসেবা প্রপ্তির সুযোগ বৃদ্ধি, নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ সুনিশ্চিত করতে বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের স্থানীয় জনগোষ্টির সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করবে।

অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এসময় তিনি বলেন, দুর্যোগের শিকার হওয়া সমাজের অবহেলিত জনগোষ্টির সচেতনতায় এই প্রকল্পটি গুরুত্বপুর্ন অবদান রাখতে সক্ষম হবে।

দিশারি প্রকল্পের মনিটরিং অফিসার শেখ তাওহীদা রহমানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিশারি প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. গোলাম মোস্তফা। এসময় আরও বক্তব্য রাখেন প্রকল্পের প্রোগ্রাম মনিটর অফিসার তানিম পাপিয়া ও ‘পাথফাইন্ডার’র রেলিজিয়েন্স অফিসার মরিয়ম জাহান সোনালী।

সভায় প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার জয়নাল উদ্দিনসহ উপজেলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৭ ফেব্রুযারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code