শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-১৭ ০৭:২১:২৭


বিশ্বনাথের ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৫ম শিক্ষাবৃত্তি বিতরণ সম্পন্ন

শিক্ষাবৃত্তি বিতরণ করছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে পঞ্চমবারের মতো শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

এবছর দৌলতপুর ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিংগেরকাছ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্টানিকভাবে এই শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান।

বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ ওই ইউনিয়নের আর্তসামাকিজ উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নে গুরুত্বপুর্ন ভূমিকা রেখে যাচ্ছেন।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. হাসিন উজ্জামান নুরু, যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের কোষাধ্যক্ষ জাহির আলী, ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুন্নু ও ট্রাস্টের ট্রাস্টি আলহাজ্ব শফিক মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার তফুর মিয়া, ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ-সম্পাদক ও সিংগেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।


ডেসিস/জেকে/১৭ ফেব্রুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code