শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০২-২১ ০৭:২৭:৪০


সিলেটে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

সিলেটে ২১ শে ফেব্রুয়ারি পালন

যথাযোগ্য মর্যাদায় সিলেটে ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে তাদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শেনী পেশার মানুষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহিদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া রেলী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আরও নানা কর্মসূচিও পালন করা হয়।

একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড। পরে একে একে সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়, সিলেট মহানগর পুলিশ (এসএমপি), সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ, সিলেট জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের ফুলে ফুলে ভরে ওঠে শহিদ মিনার।


ডেসিস/জেকে/২১ ফেব্রুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code