বিশ্বনাথে সহস্রাধিক অসহায় রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতুপর ও দশঘর ইউনিয়নের সহস্রাধিক রোগেীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
দৌলতপুর কল্যাণ সংস্থার’ পক্ষ থেকে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জার্মাণ প্রবাসী আলহাজ্ব নুর ইসলাম খান নুরুজের অর্থায়নে এই চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২মার্চ ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে ১২৮জনকে ব্যবস্থাপত্র, ২৪৫জনকে চশমা ও ৪২৯জনকে ওষুধ দেয়া হয়।
এছাড়া চোখের ছানি অপারেশনের জন্য আরও ৫০জনকে বাছাই করা হয়। আগামি শনিবার ঐ৫০জকে চোখের ছানি অপারেশন করে দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে ওইদিন সকাল সাড়ে ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জার্মাণ প্রবাসী আলহাজ্ব নুর ইসলাম খান নুরুজ।
সংস্থার যুগ্ম-সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল আই কেয়ারের চেয়ারম্যান অপটোমেটিস্ট মোহাম্মদ শাহেদুর রহমান, প্রাক্তণ ইউপি সদস্য আজম আলী, সংস্থার সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আরিফ উল্লাহ সিতাব, প্রবাসী আলহাজ্ব সিরাজুল ইসলাম ও সংস্থার কোষাধ্যক্ষ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংস্থার প্রচার সম্পাদক হাফিজ জাদেুল ইসলাম এবং আলোচনা সভা শেষে মুনাজাত পরিচালনা করেন সংস্থার সদস্য মাওলানা মো. হাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তণ মেম্বার কুটি মিয়া, প্রবীণ মুরব্বী আকমল হোসেন, সমাজসেবক শাহাব উদ্দিন আহমদ (সেবু), কয়েছ আহমদ চেরাগ, হোসেন আহমদ।
এসময় বিকিৎসক ও চক্ষু রোগী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ২মার্চ ২০২৩ইং

IT Factory Bangladesh