শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৩-০৮ ০৯:১১:৪৮


বিশ্বনাথের আমতৈল গ্রাম নিয়ে গবেষণা চলছে : বিভাগীয় কমিশনার

পরিদর্মন করছেনকেমিশনার ও ডিসি

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার একটি প্রতিবন্ধী এলাকা আমতৈল। সেখানে বংশ পরমপরায় প্রতিবন্ধী শিশুরাই জন্ম নেয়। যেকারণে ওই গ্রামটি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে এবং তাঁর নির্দেশে আমতৈলকে নিয়ে গবেষণাও চলছে।

প্রতিবন্ধীসহ ওই গ্রামের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা কাজ করছি। মঙ্গলবার শবেবরাতের দিন বিকেলে উপজেলার ৯টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সিলেট বিভাগের ৪১টি উপজেলায় প্রায় ২১হাজার ভূমিহীন আমরা চিহ্নিত করেছি। এরমধ্যে প্রায় ১৫ হাজার ৫০০ পরিবারকে আমরা ভূমিসহ ঘর হস্তান্তর করেছি। চলতিমাসের ২১তারিখের মধ্যে আরও ৩হাজার ঘর আমরা হস্তান্তর করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্বনাথের আমতৈল এলাকার যে নয়টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি। নিজের নামে জমিসহ ঘর পেয়ে তারা অনেক খুশি হয়েছেন। তারা সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে প্রাণ ভরে দোয়াও করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, আশ্রয়ণ প্রকল্প চতুর্থ পর্যায়ের আওতায় বিশ্বনাথ উপজেলার ৯টি প্রতিবন্ধী ভ‚মিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ-ঘর তৈরি করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার রামপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রামপাশা মৌজার পাঠাকইন গ্রামে ২০শতক ব্যক্তি মালিকানা জমি ক্রয় করে এই ঘরগুলো তৈরি করে দেওয়া হয়। এতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৫৩লাখ ৮০ হাজার ৫০০টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপহারের ঘরগুলো পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এসময় তারা ৯টি পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। পাশাপাশি প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা, ৩টি করে ফলজ (লেবু, আম ও মাল্টা) গাছের চারা, সবজীর বীজ ও শীতের কম্বল প্রদান করেন। এরপর সেখানে খোলা জায়গায় আনুষ্ঠানিকভাবে আম ও লেবুর চারা রোপন করেন তারা।

পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৮মার্চ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code