বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর টেল্যান্ট’র বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল শুক্রবার
চলতি বছরের ১৯জানুয়ারি ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটের বিশ্বনাথে শুরু হওয়া ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হচ্ছে আগামি ১০মার্চ শুক্রবার।
ওইদিন বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকাছেন সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া।
বুধবার (৮মার্চ) বিকেলে সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
বক্তব্যে তিনি বলেন, ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে’ এই বিষয়ের উপর শুক্রবার ফাইনাল পর্বে পক্ষে যুক্তি উপস্থাপন করবে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র পৃষ্টপোষক ও এমএ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু, সংগঠনের উপদেষ্ঠা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ।
এসময় সংগঠনের সদস্য ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী ও চাউলধনী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক শামিম আহমদ, সংগঠক মো. আবিদুল হক রুমেনসহ মজনু ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৮মার্চ ২০২৩ইং

IT Factory Bangladesh