১৭ মার্চ দশপাইকা আলীম মাদ্রাসার ৫৯তম বার্ষিক ওয়াজ
আগামি ১৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ^নাথের দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসার ৫৯তম বার্ষিক ওয়াজ মহাফিল।
মহাফিলকে কেন্দ্র করে দশপাইকাবাজারসহ ওই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
মাহফিল সফল করতে ব্যাস্থ সময় পার করছেন মাদ্রাসা পরিচালনা কমিটি, ছাত্র-শিক্ষককসহ এলাকাবাসী।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তরুণ সংগঠক শেখ মো. শওকত আলী ইমন।
তিনি জানান, বার্ষিক ওই মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন ছাহেব জাদায়ে ফুলতলী মুফতিয়ে আ’জম আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী।
মহাফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলভীবাজারের হযরত মাওলানা ক্বারী দিলোয়ার আল হোসাইনী এবং বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন চাঁদপুরের মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা সাহাব উদ্দিন সালেহী।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করবেন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর ছাতকের হযরত মাওলানা হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন।
মাহফিলে আমন্ত্রীত অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নু’মান আহমদ ও দশপাইকা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (অব) হযরত মাওলানা আব্দুল খালিক।
ডেসিস/জেকে/১৫মার্চ ২০২৩ইং

IT Factory Bangladesh