রামধানাসহ বিশ্বনাথের ৮ গ্রামের ৩শ অসহায় পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা
পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথের রামধানায় ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে ও রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মনির মিয়া, সমছু মিয়া, নানু মিয়া, আনা মিয়ার অর্থায়নে এলাকার ৩শ অসহায় পরিবারের মধ্যে নগদ ৩লাখ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২২মার্চ) বিকেলে ‘হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে রামধানা-কৃপাখালী, অলংকারীসহ ৮টি গ্রামের ওই ৩শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ-বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ ব্যক্তিত্ব হাজী মখলিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক।
বক্তব্যে তিনি বলেন, ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’ তাদের একটি পারিবারিক ট্রাস্ট। যার মাধ্যমে আশ্রয়হীনদের ঘর নির্মাণ এবং অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এবারও সংগঠনের উদ্যোগে ও সংগঠনের ট্রাস্টেীদের পক্ষ থেকে এলাকার ৩শতাধিক অসহায় মানুষের মধ্যে পবিত্র রামাদ্বানের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠক একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার’ প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ ছোটন, মাদ্রাসার শিক্ষা-সচিব হাফিজ মাওলানা শাহেদ আহমদ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল লেইছ, বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলাম, আলকাছ আলী ও ব্যবসায়ী হারুনুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রসার ছাত্র হাফিজ মাহমুদুল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।
অনুষ্ঠানে ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র সমন্বয়ক সদস্যে মোস্তাক আহমদ রিজন, ব্যবসায়ী আলী হোসেন, সংগঠক লুকু মিয়া, রশিদ আহদ, আশ্রব আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২২ মার্চ ২০২৩ইং

IT Factory Bangladesh