বিশ্বনাথে দৃষ্টিনন্দ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চতুর্থ ধাপে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে সিলেটের বিশ্বনাথেও মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদগুলোর উদ্বোধন করেন।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে। এছাড়া হজযাত্রীদের জন্যে রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, দাফন পূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদসহ দেশি বিদেশী অতিথিদের জন্যে থাকার সুবিধা রয়েছে।
ওইদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের বিশ্বনাথে যুক্ত হয়ে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ পর্বটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিশ্বনাথের প্রেক্ষাপট নিয়ে ইউএনও নুসরাত জাহানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন প্রধানমন্ত্রী। এরপর নারী মুসল্লি মাহবুবা বেগম ও পুরুষ মুসল্লি মোশাররফ হোসাইনের বক্তব্যও মনযোগসহকারে শুনেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল কাদের শেখ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান শাফি বিপিএম (বার)-পিপিএম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল¬াহ আল মামুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, গণপূর্ত বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।
এরআগে অনুষ্ঠানের শুরুতেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
ডেসিস/জেকে/১৭এপ্রিল ২০২৩ইং

IT Factory Bangladesh