২৭ এপ্রিল সিলেট আসছেন পুলিশের আইজিপি
আগামিকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিলেট আসছেন বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
ওইদিন রাত সাড়ে ৯টারদিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরপর শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
তারপর সকাল সাড়ে ১১টারদিকে তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন্স এ সিলেটে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ওইদিন দুপুর ১২ টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২ টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন তিনি।
ডেসিস/জেকে/২৬ এপ্রিল ২০২৩ইং

IT Factory Bangladesh