বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৮ ০৭:১৫:৪৩


দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে একবছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হতভাগ্য এই শিশুর নাম দ্বিপওয়ান দাস।

সে দিরাইয়ের করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের দিপক দাসের ছেলে।

শুক্রবার (২৮ এপ্রিল) বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, ঐদিন দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পার্শ্ববর্তী পুকুরের মতো গর্তে পড়ে নিখোঁজ হয় দিপওয়ান।

অনেকক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তের পানি থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাঈম ইসলাম নামের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে একবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


ডেসিস/জেকে/২৮ এপ্রিল ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code