বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০৩ ০৬:১৮:৩১


গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

গ্রেপ্তারকৃতদের ছবি

সিলেটের গোলাপগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা জারির ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৩ মে) ভোররাত থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে মোস্তাক আহমদ কুটি (৪০), আপ্তাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), মৃত আরকান আলীর ছেলে সেলিম আহমদ (৬০), আকদ্দছ আলীর ছেলে আপ্তাব আলী ওরফে মড়া (৪৮) এবং পৌর এলাকার ঘোগারকুল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে এবাদুল হক প্রকাশ সুমন (২৪)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের প্রত্যেকরে বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।


ডেসিস/জেকে/৩মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code