কোম্পানীগঞ্জে গুলি কামালসহ গ্রেপ্তার ৯
সিলেটের কোম্পানীগঞ্জে ৫ চোরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে কাম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৪মে) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ৩টি সিলিং ফ্যান ও ১টি পানির মোটর উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ফুয়াদ মিয়া ওরফে গুলি কামাল (২০), আকাশ চৌধুরী (২৫), সুমেল আহমেদ (২০), দিলোয়ার হোসেন (২৩) এবং লায়েক আহমদ (২৬)। এর আগে গত ২২ এপ্রিল রাতে কোম্পানীগঞ্জের পাড়–য়া গ্রামের হুময়ূন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেন থেকে ১২টি সিলিং ফ্যান ও একটি পানির মোটর পাম্প চুরি হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঐ ৫ চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার (৪ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে ঐ ৫ চোরকে গ্রেপ্তার করা হয়।
কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরদিকে, পৃথক অভিযানে থানাপুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারির ৩ আসামি এবং নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানোন হয়।
ডেসিস/জেকে/৪ মে ২০২৩ইং

IT Factory Bangladesh