‘বাংলাদেশ এখন বহু দূর এগিয়ে গেছে, এগিয়ে গেছি আমরাও’
বিশ্বনাথের দেওকলসে আখতার হোসেন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন বলেছেন, দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন করেছিলেন ২৩বছর আর জেল খেটেছিলেন দীর্ঘ ১২বছর। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধের পর ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো।
কিন্তু স্বাধীনতার সাড়ে ৩বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন রুখে দিয়েছিলো কিছু বিপথগামী সামরিক কর্মকর্তারা। এর ২১বছর পর ক্ষমতায় গিয়ে দেশের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানেও ক্ষমতায় থেকে তিনি তাঁর বাবার স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্বশালী দেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৭০০ ডলার থেকে দেশের মাথা পিচু আয় দাঁড় করিয়েছেন ২ হাজার ৮০০ডলারে। অর্থাৎ ‘বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে। আমরাও এগিয়ে গেছি’।
শনিবার (৬মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদশ হওয়ায় ঘরে বসেই এখন ইউরোপ আমেরিকার দেশগুলোর কর্তাদের সঙ্গে ঘুমে মিটিং করা যাচ্ছে। দেশে বসে অনেকেই যোগ্যতা অনুযায়ী বিদেশের চাকরি করে অনেক অর্থ উপার্জন করছেন।
বর্তমানে বাংলাদেশের সাড়ে ৬লাখ ছেলে-মেয়ে আউটসোসিং করে বিদেশের মার্কেটগুলো থেকে অনেক অর্থ উপার্জন করছে। কাজেই বাংলাদেশ বহু দূর এগিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালে এসডিজি’র মাধ্যমে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।
তাতে দেশে মাথাপিচু আয় হবে সাড়ে ৩হাজার ডলারেরও বিশি। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সুখি-সমৃদ্বশালী উন্নত বাংলাদেশ।
তাই আগামি দিনে দেশের হাল ধরতে আমাদের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রবাসী এডুকশেন ট্রাস্ট ইউকের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী আজম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব মনিরুল ইসলাম, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নিবিড় রঞ্জন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার ও ব্যাংকার তাজ উদ্দিন আহমদ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দাবি উত্তপান করে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম.এ রহিম এবং কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির এাকান্ত সচিব সুহেল মাহমোদ, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, প্রতিষ্ঠানের গভর্নিংবডির সদস্য মনসুর খান, আনছার আলী, আব্দুল মতিন, ফারুক মিয়া, সমাজসেবক নুরুল ইসলাম খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৭ মে ২০২৩ইং

IT Factory Bangladesh