বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০৮ ০৬:১৪:৫৯


টেকসই কৃষি উন্নয়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই : বিশ্বনাথে এসএম নুনু মিয়া

বক্তব্য রাখছেন এসএম নুনু মিয়া

সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে দেশে কোন পতিত জমি থাকবেনা। তিনি কৃষিক্ষেত্রেও টেকসই উন্নয়ন দেখতে চান।

তাই টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষকদের প্রশিক্ষনের কোন বিকল্প নেই। কারণ প্রশিক্ষণ ছাড়া যেমন দক্ষ হওয়া যায়না তেমনি কোন কাজে সফলও হওয়া যায়না। যেকারণে আমাদের সকল পর্যায়ের কৃষকদের প্রশিক্ষণ গ্রহণ করা জরুরী।

সোমবার (৮মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষিমেলা-২০২৩ এর উদ্বোধন শেষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন তিনি। এসময় কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন জাতের ফলজ গাছ, সরিষাসহ নানা প্রদশর্নী নিয়ে কৃষি মেলায় অংশ নেয়া ১০টি ষ্টল পরিদর্শন করেন তিনি।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ, র‌্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসমা জাহান সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, খাজান্সী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ-বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক মেম্বার ফয়সল আহমদ, ইউপি সদস্য আফজাল হোসেন, যুবলীগ নেতা শাহ আলম খোকন, গনফোরাম নেতা নিজাম উদ্দিন।

এসময় প্রশিক্ষণার্থী কৃষকরা ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৮মে/ ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code