মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-০৯ ০৭:৫৯:১৬


বিশ্বনাথে সাংবাদিক সালামের পিতৃবিয়োগ, প্রেসক্লাবের শোক

ছবি আব্দুর রহিম

দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ও সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালামের পিতা প্রবীণ ব্যক্তিত্ব মো. আব্দুর রহিম আর নেই।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় তার নিজ বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ...রাজিউন)।

মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৯০ বছর। ওইদিন বাদ আছর জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন বলে সাংবাদিক আব্দুস সালাম জানিয়েছেন। এদিকে সাংবাদিক সালামের পিতার মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল এস টেলিভিশন ইউকে, সমকাল ও সিলেট মিরর) এবং সাধারণ-সম্পাদক নবীন সোহেলসহ (শুভ প্রতিদিন) প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 শোক প্রকাশকারি অন্যরা হচ্ছেন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ও সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ ও প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, সাবেক সভাপতি আব্দুল আহাদ ও খালেদ মাসুদ রনি, বর্তমান সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন ও একাত্তরের কথা), যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন ও শ্যামল সিলেট), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট ও সিলেট প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর ও শুভ প্রতিদিন), শুকরান আহমদ রানা (সকালের সময়) এবং বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।


ডেসিস/জেকে/৯ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code