সিলেটে আনোয়ারুজ্জামান’র পক্ষে মাঠে ইয়াহইয়া চৌধুরী
সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনে নেমেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
এরই মধ্যে সিলেট সিটির বিভিন্ন জায়গায় আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
শুক্রবার (১২মে) রাতে সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরি পাড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সভায় নৌকার পক্ষে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি।
আহমেদ জোলকার নাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইয়াহইয়া চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে আমি চিনি। তিনি একজন ভালো ও সুন্দর মনের মানুষ।
তিনি সিলেট সিটির উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। তাই আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করুন।
ডেসিস/জেকে/১৩ মে ২০২৩ইং

IT Factory Bangladesh