দেশে ফিরেই আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারণায় মাঠে মোহাব্বত শেখ
দেশে ফিরেছেন যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্যে বিশিষ্ট ব্যবসায়ী ‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশ^নাথের দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখ।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে কাজ করতে তিনি দেশে ফিরেছেন।আর দেশে ফিরেই শুক্রবার (১৯ মে) থেকে তিনি সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণাও শুরু করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) যুক্তরাজ্য থেকে সরাসির একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। এসময় বিমান বন্দরে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বনাথের গন্যমান্য ব্যক্তিবর্গরা।
পরে সিলেট বিমান অফিস সংলগ্ন তার বাসভবনে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যকালে তিনি বলেন, নৌকার বিচয় হবেই ইনা আল্লাহ। তবে, শুধু তিনিই দেশে ফিরেননি, আগামি ২১জুনের সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জমান চৌধুরীকে বিজয়ী করার লক্ষে মাঠে কাজ করতে আগামি ৩১মে আরও শতাধিক যুক্তরাজ্য প্রবাসী দেশে ফিরবেন।
এসময় নিউজ পোর্টালের সম্পাদক বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ শওকত আলী ইমন, মাদ্রাসা পরিচালনা কমিটির নতুন সদস্য সাদ উদ্দিন, সংগঠক মাসুদ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ১৯মে ২০২৩ ইং

IT Factory Bangladesh