মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৫-২৪ ০৬:৩১:৩২


বিশ্বনাথে ভাইকে বাড়ি ছাড়ার হুমকি অপর প্রবাসী ভাইদের : থানায় অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে বাড়িতে কথা বলছেন নিজাম উদ্দিন

সিলেটের বিশ্বনাথে দক্ষিণ দশপাইকা গ্রামের নিজাম উদ্দিন (৫০) নামের আপন এক ভাইকে লোক পাঠিয়ে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে অপর যুক্তরাজ্য প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে।

গত ২০মে শনিবার সকালে পৈর্তৃক সম্পত্তি নিয়ে পূর্ব-বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় পিছনের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় ওইদিন রাতে প্রবাসী দুই ভাই হাজী আলা উদ্দিন (৫৯) ও নুর উদ্দিনসহ (৩৬) আরও ৫জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বাড়িতে থাকা তাদের অপর ভাই নিজাম উদ্দিন।

অভিযোগের প্রেক্ষিতে গত ২১মে রোববার বিশ্বনাথ থানা পুলিশের এসআই রেদওয়ান আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযুক্ত বাকি ৫জনের মধ্যে রয়েছেন দক্ষিণ দশপাইকার মৃত উমেদ উল্লাহর ছেলে মকদ্দুছ আলী (৬৫), মৃত ছমরু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৩), ইসলাম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৬), পৌর শহরের জানাইয়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম মিয়া (২৬) এবং ইলামের গাঁওয়ের রব্বান আলীর স্ত্রী লায়লা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানাগেছে, নজিাম উদ্দিন ও তারভাইদের পৈর্তৃক সম্পত্তি হিসেবে ২টি বাড়ি ও ক্ষেতের জমিসহ প্রায় ৩০ কেয়ার জমি-জমা রয়েছে। পৈর্তৃক এই সম্পত্তি ভাগভাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন ও প্রবাসে থাকা তার অপর দুই ভাইয়ের মধ্যে বিরুধ চলে আসছে। ২০১৮ সালে এভাবে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজাম উদ্দিনের উপর হামলা করান তার প্রবাসী ভাইয়েরা। ঘটনার পর নির্যাতিত নিজাম উদ্দিন ভাইদের অভিযুক্ত করে ২০১৮সালের ২৬অক্টোবর তিনি বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছিলেন, মামলা নং ১৩।

পরবর্তিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ মুরব্বিদের মধ্যস্থতায় মামলাটি শর্তসাপেক্ষে আপোষে নিস্পত্তি করা হয়। কিন্তু এরপরও ভাগভাটোয়ারা না হওয়ায় সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে গত শনিবার আবারও বাড়িতে লোক পাঠিয়ে প্রবাসী ভাইয়েরা বাড়িতে থাকা তাদের অপরভাই নিজাম উদ্দিনকে হুমকি দেন এবং তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন।

তবে, ভ‚ক্তভোগী নিজাম উদ্দিন অভিযোগ করেছেন তার ভাইয়েরা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে ২০১৮ সালের ন্যায় হামলা করতে চেয়েছেন। ৫/৬জনের একটি দল শনিবার তার বসত বাড়িতে গিয়ে পেছনের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তাকে হুমকি দিয়ে তারা বলেছে বাড়ি না ছাড়লে প্রাণে হত্যা করা হবে।

বিশ্বনাথ থানার অফিসার নিচার্জ  (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


ডেসিস/জেকে/২৪ মে ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code