মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৬-০২ ০৭:১৭:৪৯


প্রতীক পেয়েই মাঠে-ঘাটে আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রচারণায় ভি চিহ্ন দেখাচ্ছেন আনোয়ারুজ্জামান

প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রতীক বরাদ্দের পরপরই শুক্রবার (০২জুন) তিনি সিলেট নগরীর উপশহর ও মেন্দিবাগ এলাকায় প্রচারণা চালিয়েছেন। এর আগে ওইদিন সকালে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক বরাদ্দ পান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধামন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের স্মরণীয় বরনীয় আরও অনেক রাজনৈতিক নেতা এই প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

তাদের উত্তরসুরী হিসাবে যাত্রা শুরুর প্রথম দিনেই তিনি সিলেট মহানগরীর উপশহর ও মেন্দিবাগসহ এর আশপাশ এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সবার দোয়া ও আন্তরিক সহযোগীতাসহকারে ইনশা আলøাহ আপনারা আমাকে নির্বাচিত করবেন। ২১শে জুন আমাকে নৌকা মার্কায় আপনাদের মহামুল্যবান ভোট দিয়ে বিজয়ী করলে আমি আমার নগরবাসীকে স্বপ্নের স্মার্ট সিলেট উপহার দেব।

এসময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২১জুন। শুক্রবার (২জুন) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৩ মে, মনোনয়নপত্র বাছাই করা হয় ২৫মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ছিলো ২৬ থেকে ২৮ মে। আর আপিল নিষ্পত্তির তারিখ ছিলো ২৯ থেকে ৩১ মে।


ডেসিস/জেকে/২জুন ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code