মোহাব্বত শেখ’র ঈদুল আজহার শুভেচ্ছা
ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, যুক্তরাজ্যের নরইউচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোহাব্বত শেখ বৃহত্তর সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (২৮জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত আনন্দ। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ জাতি ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে সকলেই জনকল্যাণে কাজ করবেন এই প্রত্যাশা রাখি।
সংযম, সম্প্রীতি আর সহমর্মিতায় আলোকিত হোক সবার জীবন। বিশ্বনাথ উপজেলাবাসীসহ বৃহত্তর সিলেটবাসী, পত্রিকার সম্পাদক, পাঠক, দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
ডেসিস/জেকে/২৮জুন ২০২৩েইং

IT Factory Bangladesh