মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৭-০৫ ০৮:৫১:৪১


রামপাশায় নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে : কর্মীসভায় শফিক চৌধুরী

বক্তব্য দিচ্ছেন শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনাথের রামপাশায় আরব আলীকে এই নৌকা প্রতীক দিয়েছেন।

কাজেই আগামি ১৭ জুলাইয়ের ইউনিয়ন নির্বাচনে রামপাশায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরব আলীর নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আর এই রামপাশা ইউনিয়নটিতে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা উপহার দিতে হবে।

তাই রামপাশা ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেসতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী যেকোন প্রয়োজনে সিলেট ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সবসময় পাশে আছে, পাশে থাকবে।

মঙ্গলবার (৪জুলাই) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশার একটি কমিউনিটি সেন্টারে রামপাশা ইউনিয়নের আওয়ামী লীগ মেনানীত নৌকার প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আরব আলীর সমর্থনে অনুষ্ঠিত বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় নৌকা মার্কায় ভোট ভিক্ষা চেয়ে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরব আলী।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মীদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। দয়া করে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিজয়ী হলে সকল সময়ে নেতাকর্মীসহ জনগনের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাষ্টার, রামপাশা ইউনিয়নের চেয়রম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান।

এসময় নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, আব্দুল হক, সৈয়দ আতিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা ফয়সল আহমদ, আসাদ আহমদ, যুবলীগ নেতা মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাস পাপ্পু ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদ তারেক আহমদ।


ডেসিস/জেকে/৪জুলাই, ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code