বিশ্বনাথ প্রেসক্লাবের নতুন নাম ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’
একই নামে দু’টি সংগঠন থাকায় সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ রাখা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) রাতে পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল এস টেলিভিশন ইউকে, সমকাল ও সিলেট মিরর)।
বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলায় মূলধারার গণমাধ্যম কর্মিদের মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল নিয়ে দ্বিধা-বিভক্তি দীর্ঘদিনের। আর এই দ্বিধা-বিভক্তি নিয়েই বিশ^নাথ প্রেসক্লাব নামে দুটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে সচেতন মহলসহ জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। যে কারনে একই নামে দুটি সংগঠন থাকায় বিশ্বনাথ প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ রাখা হয়।
তিনি বলেন, ইতিপূর্বে বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যক্রম দেখে বৃহত্তর সিলেটের সচেতনমহল ও গুণীজনেরা প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাব হিসেবে আখ্যায়িত করেছেন। ফলে এখন থেকে (২৯জুলাই রাত থেকে) ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ নামেই প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
এসময় ২০২১-২৩ অর্থবছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল (শুভ প্রতিদিন) এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন)।
সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন ও একাত্তরের কথা), যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য আশিক আলী (যুগান্তর ও সিলেট প্রতিদিন), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
এর আগে সভার শুরুতেই প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের বাবা সাজ্জাদ মিয়া, যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিনের বাবা হাফিজ মো. রজব আলী ও দপ্তর সম্পাদক আব্দুস সালামের বাবা আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
ডেসিস/জেকে/ ৩০ জুলাই ২০২৩ইং

IT Factory Bangladesh