আইএফআইসি ব্যাংক এখন বিশ্বনাথে
জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিলেটের বিশ্বনাথে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন হয়েছে।
সোমবার (৩১জুলাই) পৌর শহরের রামপাশা রোডের নতুন বাজারস্থ খুরশিদ আলী কমপ্লেক্সের ২য় তলায় আইএফআইসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। এসময় ফিতা কেটে ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুহিব বলেন, আইএফআইসি ব্যাংক একটি গণমানুষের ব্যাংক। দেশের প্রতিটি এলাকায় এর শাখা, উপশাখা রয়েছে। এই ব্যাংকের সেবার মানও আধুনিক। এই ব্যাকের শাখা আরও আগে এই প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে হওয়ার প্রয়োজন ছিল।
তিনি বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় সর্বোচ্চ সেবা দিয়ে এই ব্যাংকের কার্যক্রম এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইএফআইসি ব্যাংক সিলেটের আঞ্চলিক প্রধান এমএ কাইয়ূম চৌধুরীর সভাপতির সভাপতির বক্তব্যে বলেন, ইন্টারন্যাশনাল এই ব্যাংকে এখন ১০টাকা দিয়েও একাউন্ট খোলা যায়। ভিআইপি গ্রাহকদের মতো সাধারণ গ্রাহকদেরও সমানভাবে সেবা দেওয়া হয়। তাই সকলের সহযোগীতা পেলে বিশ্বনাথের এই উপশাখা অনেকদূর এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক নিশি কান্ত পাল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও পৌর কাউন্সিলর ফজর আলী।
এসময় স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক সিলেট লোন শাখার ইনচার্জ জাহিদুল হক ও বিশ^নাথ উপ-শাখার ইনচার্জ মাধুরী দেব।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মনোয়ার হোসেন, ভাইস প্রিন্সিপাল কাজল দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত উপস্থিত।
ডেসিস/জেকে/১আগষ্ট ২০২৩ইং

IT Factory Bangladesh