মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০৮-০৫ ০৯:৫৫:৪১


বিশ্বনাথ পৌর শহরের হাসান ভেরাইটিজ ষ্টোরে চুরি, থাানয় অভিযোগ

প্রতীকি ছবি

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের খাজান্সী রোডস্থ ‘হাসান ভোরাইটিজ স্টোরে’ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার  (৪ আগষ্ট) ভোররাত ৩টারদিকে তালা ভেঙে চোরির এ ঘটনা ঘটে। এতে নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৩০হাজার টাকার মালপত্র চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরেরা।

দোকান মালিক রফিজ আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টারদিকে দোকানঘর তালাবদ্ধ করে পার্শ্ববর্তি জানাইয়া উত্তর-মশুলার গ্রামের বাড়িতে চলে যান। শুক্রবার ভোর ৫টার দিকে তাকে মোবাইলে ফোন করে জানান তার হাসান ভোরাইটিজ স্টোরের সাটার খোলা এবং মালামাল এলোমেলো।

এরপর সঙ্গে সঙ্গে তিনি দোকানে গিয়ে দেখেন চোরেরা তালা ভেঙ্গে নগদ ৭হাজার টাকা, ২০হাজার টাকা মূল্যের দুধ ও সিগারেট এবং ২হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড নিয়ে গেছে।

এবপর ওইদিন রাতে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত আব্দুস সালাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং চোর শনাক্তের চেষ্টা চলছে।


ডেসিস/জেকে/ ৫ আগষ্ট ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code